মূল কন্টেন্টে যান

আমাদের সম্পর্কে

বিদ্যালয়ের সুচারু প্রশাসনিক দিকনির্দেশনায় নিয়োজিত পরিচালনা পর্ষদ

পরিচালনা পর্ষদ (Governing Body)

মো: রাহাত উজ জামান
সভাপতি

সভাপতির বাণী

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি। আমি বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, চরিত্র গঠনমূলক কার্যক্রম এবং সৃজনশীল শিক্ষাদানের মাধ্যমে এই বিদ্যালয় আগামীর প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমি সর্বদা সহযোগিতা করে যাবো। আসুন, সবাই মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করি।

মো: রাহাত উজ জামান

উপজেলা নির্বাহী অফিসার, ও সভাপতি, জগবন্ধু উচ্চ বিদ্যালয়, কমলনগর, লক্ষীপুর

মোহাম্মদ জসিম উদ্দিন

মোহাম্মদ জসিম উদ্দিন

সদস্য সচিব (প্রধান শিক্ষক)
মো: জহির উদ্দিন

মো: জহির উদ্দিন

অভিভাবক সদস্য
এবিএম মনজুর হোসেন

এবিএম মনজুর হোসেন

শিক্ষক প্রতিনিধি
আবদুল গফুর শিকদার
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি

প্রতিষ্ঠাতার বাণী

জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে আমার জীবন ও দায়িত্বের সম্পর্ক অত্যন্ত গৌরবময় ও আবেগপূর্ণ। এই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আমার একমাত্র স্বপ্ন ছিল—এলাকার শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত, শৃঙ্খলাবদ্ধ এবং আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকে আমি চেষ্টা করেছি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে। শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক এবং স্থানীয় সমাজের আন্তরিক সহযোগিতায় আমরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি।

আমরা একসাথে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করেছি। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাঁরা নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি, যাদের শৃঙ্খলা, অধ্যবসায় ও সাফল্য এই প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ও গৌরব।

আজ আমি আনুষ্ঠানিক দায়িত্বে না থাকলেও এই বিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা, দোয়া ও আন্তরিকতা সবসময় থাকবে। আমি বিশ্বাস করি, জগবন্ধু উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও উন্নতির শিখরে পৌঁছাবে এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। শেষে আমি বিদ্যালয়ের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

আবদুল গফুর শিকদার

প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, জগবন্ধু উচ্চ বিদ্যালয়

আমাদের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

লক্ষ্য ও দূরদৃষ্টি

লক্ষ্য

চর ফলকন ও কমলনগর অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানসম্পন্ন আধুনিক ডিজিটাল শিক্ষার বিস্তার ঘটানো। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম ও বিশ্বজনীন মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে যুগোপযোগী ও স্বাবলম্বী ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলা।

দূরদৃষ্টি

একটি মডেল ও আদর্শ স্মার্ট বিদ্যাপীঠ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সুপ্ত মেধার পূর্ণ বিকাশ ঘটিয়ে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং উন্নত নৈতিক মূল্যবোধ সম্পন্ন বৈশ্বিক নেতায় রূপান্তরিত হবে।

১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত আমাদের পথচলা

বিদ্যালয়ের ইতিহাস

জগবন্ধু উচ্চ বিদ্যালয় 1নং চর কালকিনি ইউনিয়নের চর জগবন্ধু গ্রামে শিক্ষিত তরুণ যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে জগবন্ধু উপকূলীয় জোনাকি ক্লাব। এ ক্লাবের উদ্দেশ্য চর জগবন্ধুকে আদর্শ গ্রামরূপে প্রতিষ্ঠা করে রামগতি থানার সার্বিক উন্নয়নের ভূমিকা রাখা। 1992 সালে অন্যান্য কর্মসূচীর মধ্যে অত্র এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন এ ক্লাব ও ক্লাবের সদস্যগন।

ক্লাবের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায়ই 01/10/1993ইং সনে চর জগবন্ধু গ্রামে জগবন্ধু জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠা লাভ করে। স্কুলের জন্য জমি দান করেছিলেন জনাব আব্দুল গফুর শিকদার (গং) ও জনাব মাস্টার আলী আহমদ শিকদার (গং) প্রতিষ্ঠাকালের প্রধান ভূমিকা ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন ও জনাব আব্দুল গফুর শিকদার। প্রতিষ্ঠা কালে আরও পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন, সর্ব জনাব মাস্টার আব্দুল হাসিম, মেম্বার আজিজুল হক তোয়াহা, জনাব আব্দুল বারী সিদ্দিকী, সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব ডক্টর নজরুল ইসলাম, ডক্টর মনসুর আহমদ, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার আবুল খায়ের, মুক্তাদির জমাদার, মাস্টার মুক্তার আহমেদ, আবুল কাশেম বাবুল, প্রভাষক নুরুল করিম (প্রভাষক, হাজিরহাট উপকূল সরকারি কলেজ) উপকূল জোনাকি ক্লাবের সকল সদস্য, জগবন্ধু গ্রামের আপামর জনগণ সহযোগিতা করেন।

প্রতিষ্ঠাকালে 199 জন ছাত্র ও 96 জন ছাত্রী সহ সর্বমোট 285 জন শিক্ষার্থী ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোঃ জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল গফুর শিকদার। স্কুলটি 1.50 শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। 01/01/1995 সালের বিদ্যালয় পূর্ব স্বীকৃতি লাভ করে। 01/01/1996 সালে বিদ্যালয় পূর্ণ স্বীকৃতি লাভ করে।

জনাব মোঃ জসিম উদ্দিন বলেন বিএনপি সরকারের আমলে জনাব আব্দুর রব চৌধুরী কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হইতে পঁচিশ হাজার টাকা অনুদান পাওয়া ছাড়া আর কোন সরকারি সাহায্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের দেওয়া অনুদানের উপর ভর করেই সকল প্রকার কার্যক্রম চালিয়ে দিতে হচ্ছে। 1999 সালের এপ্রিল মাস হইতে জুনিয়র এমপি ও ভুক্ত হন। 2001 সালের নবম শ্রেণী কার্যক্রম শুরু হয়। 2004 সালে প্রথম বিদ্যালয় হইতে এসএসসি পরীক্ষা দেওয়া হয়।

2006 সালে জগবন্ধুতে আটতলা ফাউন্ডেশন এর একটি বিল্ডিং করা হয়। ভাগ্যের পরিহাস 2014 সালে মেঘনার করাল গ্রাসে বিদ্যালয়ের বিটেমাটি গর্ভে বিলীন হয়ে যায়। 2014 সালে চর ফলকন জাজিরা হাওলাদার জামে মসজিদ সংলগ্ন বিদ্যালয়টি পুনঃস্থাপন করা হয়। বর্তমানে বিদ্যালয়টি 5 নং চরপলকন ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত। পূর্ণ স্থাপনের পূর্ণাঙ্গ সহযোগিতা ও জমি দান করেন জনাব মোঃ হারুন অর রশিদ (সার্জন অবসর প্রাপ্ত সৈনিক) ও নাজমা বেগম। জনাব ইউসুফ আলী সুমন, আল-আমিন, ফিরোজ আলম দেওয়ান, ইমান আলী, রাশেদা বেগম, নূর মোহাম্মদ, আব্দুল মজিদ, মোহাম্মদ আজাদ উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম (প্রভাষক, হাজীর হাট উপকূল সরকারি কলেজ), মোঃ মনির হোসেন, আবুল হোসেন। আরও সহযোগিতা করেন জনাব ফারুক হোসেন (বাবুল মেম্বার), জনাব কামাল হোসেন দেওয়ান। জাজিরা গ্রামের আপামর জনসাধারণ সার্বিক সহযোগিতা করেন।

বর্তমান বিদ্যালয়ের কিছু সমস্যা আছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শৌচাগার নির্মাণ, বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ করা, বিদ্যালয়ের সামনের জমি ক্রয় করে খেলার মাঠ তৈরি করা, কম্পিউটার ল্যাব, বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ, মেয়েদের জন্য পৃথক শৌচাগার করা, বিজ্ঞানাগারের ব্যবস্থা করা, পৃথক পৃথক কমনরুমের ব্যবস্থা করা।

বর্তমানে বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী আছে। 12 জন শিক্ষক, 6 জন কর্মচারী আছে। বিদ্যালয়ের 300 হাত টিনের ঘর আছে। কিছু ঘর পুরাতন বিধায় পুনরায় নির্মাণ করা দরকার। বিদ্যালয়ের নামে 1.12 শতক জমি আছে। এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রধান শিক্ষক সর্বমহলের কাছে এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আমাদের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক পরিচিতি বিবরণী

এক নজরে বিদ্যালয়

ইআইআইএন (EIIN)107118
এমপিও কোড (MPO Code)1004131202
স্কুল কোড (School Code)107118
প্রতিষ্ঠা সাল1993 খ্রিষ্টাব্দ
অবস্থান ও ঠিকানাচর ফলকন, কমলনগর, লক্ষীপুর, বাংলাদেশ
শ্রেণী বিন্যাসষষ্ঠ - দশম শ্রেণী (VI - X)
শিক্ষার মাধ্যমবাংলা
শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীদের আনন্দদায়ক ও আধুনিক শিক্ষা পরিবেশের নিশ্চয়তায় আমাদের অবকাঠামো

অবকাঠামো ও সুযোগ-সুবিধা

সমৃদ্ধ পাঠাগার

৫,০০০ এর বেশি বই সমৃদ্ধ লাইব্রেরি

আধুনিক বিজ্ঞানাগার

ব্যবহারিক রসায়ন ও পদার্থ ল্যাব

কম্পিউটার ল্যাব

শেখ রাসেল ডিজিটাল আইসিটি ল্যাব

খেলার মাঠ

২ একরের বিশালাকার খেলার মাঠ

বিদ্যালয় মসজিদ

শিক্ষার্থী ও স্টাফদের প্রার্থনালয়

ক্যান্টিন ও বিশুদ্ধ পানি

স্বাস্থ্যকর খাবার ও ফিল্টার ওয়াটার